আত্মসমর্পণের জন্য আরও ৪ সপ্তাহ সঞ্জয়ের
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৫০
বলিউডের এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সঞ্জয় দত্ত। সুপ্রিম কোর্টের দেওয়া ৫ বছরের কারাদণ্ডে সঞ্জয় দত্ত বলেছিলেন আজ আত্মসমর্পণের কথা। তবে গত কয়েকদিন আগে সঞ্জয় দত্ত আদালত বরাবর একটি আবেদন করেন এবং আত্মসমর্পণের জন্য আরও কিছু সময় চান। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে আরও ৪ সপ্তাহ সময় দিয়েছে। সঞ্জয় এই সময় পাওয়াতে ‘পিকে’ ছবির কলাকুশলীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন। কেননা, খুব দ্রুত করে শুটিং করলেও সঞ্জয়ের খানিকটা ডাবিংয়ের কাজ বাকি রয়ে যায়। এই কাজটিসহ একাধিক কাজ সম্পন্ন করার জন্যই সঞ্জয় এই সময় চেয়েছেন।