জন্মদিন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৫১
কোর্টনি কার্দাসিয়ান :হলিউডের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। ২০০৫ সালে ‘ফিলদি রিচ :ক্যাটল ড্রাইভ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন। আর এই ছবির মাধ্যমে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। তারপর তিনি ২০০৭ সালে ‘কিপিং আপ উইথ দ্য কারদাসিয়ান্স’ নামে একটি টিভি সিরিজ করেন। এই সিরজের মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। গত বছর তার অভিনীত ‘ওয়ান লাইফ টু লাইভ’ ছবিটি মুক্তি পায়।