কাজ করছে না ফায়ারফক্সের এক্সটেনশনগুলো

আপনার ফায়ারফক্স ব্রাউজারের এক্সটেনশনগুলো কি কাজ করা বন্ধ করে দিয়েছে? এ দলে তাহলে আপনি নন। এক টেকনিক্যাল ত্রুটির কারণে সকল ব্যবহারকারী ফায়ারফক্স এক্সটেনশন অকেজো হয়ে গেছে। তবে ফায়ারফক্স ব্যাপারটি ফিক্স করা নিয়ে কাজ চালাচ্ছে।

এনগ্যাজেট-এর রিপোর্ট অনুসারে সার্টিফিকেট এক্সপায়ার হওয়ার জন্য ফায়ারফক্স সকল এক্সটেনশনগুলো ডিসঅ্যাবল করে দিয়েছে। ফলে সকলের এক্সটেনশনগুলো তাদের সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে।

ফায়ারফক্স ও মোজিলা এড-অনস একাউন্ট থেকে টুইটারে টুইট করে জানানো হয়, তারা এই ইস্যুটি নিয়ে কাজ করছেন; কিন্তু ঠিক কখন কাজটি শেষ হবে বা কতক্ষণ সময় লাগতে পারে এই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে খুব দ্রুত সময়ে এই সমস্যার সমাধান হবে বলে ধারণা করছে সংশ্লিষ্ট বিশ্লেষকরা।