আজ বরিশালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

১৩ দফা বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার নগরীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেলা ২টায় নগরীর ফজলুল হক এভিনিউতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গত ৬ এপ্রিল ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটাতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।