মোগাদিসুতে সন্ত্রাসী হামলার নিন্দা জাতিসংঘের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার মোগাদিসুতে ভয়াবহ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। এই হামলায় ৩৪ জনের প্রাণহানি ঘটে। রবিবারের সন্ত্রাসী হামলার বিষয়ে এক বিবৃতিতে ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, যারা সোমালিয়ার শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে। সোমালিয়ার শান্তি ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সোমালিয়ার শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের জনগণের দৃঢ় সংকল্প থেকে তাদের সরানো যাবে না।