গাজীপুর অফিসার্স ফোরামের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৭
ঢাকাস্থ গাজীপুর অফিসার্স ফোরামের প্রীতি সম্মিলন পহেলা বৈশাখে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক পুলিশের ডিআইজি মনজুর কাদের খান, ব্যাংকিং বিভাগের সচিব ড. আসলাম আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ড. রাখাল চন্দ্র বর্মণ, রেলওয়ের জিএম প্রকৌশলী মোজাম্মেল হক, ড. মোহাম্মদ আমজাদ হোসেন। অনুষ্ঠান সমন্বয় করেন কোষাধ্যক্ষ মো. শরীফুল ইসলাম ভূঞা। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের আহ্বান জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি