ছুটির দিনের কাজের জন্য চাই প্রণোদনা ও আনুষঙ্গিক ভাতা

মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নির্দেশে সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বীমা কর্পোরেশন ও সকল নন লাইফ বীমা কোম্পানির অফিস কার্যক্রম প্রতি শনিবার এবং যে সপ্তাহে হরতাল পালিত হবে সেক্ষেত্রে শনিবারের অতিরিক্ত শুক্রবারও অফিস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তিজারি করেছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে, ঐ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কোনো কোনো সপ্তাহে সাতদিনই অফিস করতে হবে। অর্থাত্ দুইদিন সাপ্তাহিক ছুটির মধ্যে এক/দুই কর্মদিবসও হবে। এই অতিরিক্ত এক/দুইদিনের প্রণোদনা ও আনুষঙ্গিক কর্মদিবসের জন্য আনুপাতিক হারে প্রণোদনা ও আনুষঙ্গিক ভাতা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। - নাম প্রকাশে অনিচ্ছুক।