চট্টগ্রামে অপহূত ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে অপহূত ছাত্রলীগ নেতা ইয়াসিন শিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আনোয়ারা উপজেলার শোলকাটা রাস্তায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। গতকাল বুধবার পরিবারের সদস্যরা ইয়াসিনের মরদেহ শনাক্ত করেন। নিহত ইয়াসিন শিকদার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি এবং খুদকখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। ইয়াসিন তার এলাকায় কুখ্যাত ডাকাত হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।