আজকের রাশিফল
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ১৬:৫০
১৯ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ৬ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও রবি। আপনার শুভসংখ্যা: ৯ ও ১। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও চুনী।
প্রকৃতিগতভাবে আপনি: অত্যন্ত কল্পনা ও আবেগপ্রবণ, সাহসী। কোন চ্যালেঞ্জকেই ভয় পান না। আঘাতের পাল্টা জবাব দেয়ার ক্ষমতা আছে। আপনি রোমান্টিক ও সৃজনশীল। নিজের মত ও সিদ্ধান্তে একগুঁয়ে ও চরমপন্থি । আপনার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সক্রিয় থাকতে পারে। কর্মজীবনের সংঘাত ও চ্যালেঞ্জ বার বার পথ রোধ করে দাঁড়াবে। আপনাকে সহনশীল, ধৈর্যশীল ও সংযমি হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জার্মান নায়ক এডলফ হিটলার, ড. কামাল হোসেন, সাহিত্যিক আবুল খায়ের মোসলেহ উদ্দীন, পদার্থ বিজ্ঞানী কার্ল আলেকজান্ডার মুলার, রায়ন ডনীল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বিবাহিত কন্যার জন্য দুর্ভাবনা হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। শরীর ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। খেলোয়াড়দের উন্নতির সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। বদনাম সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন। কাজকর্মের চাপ অব্যাহত থাকবে। অকারণ ব্যস্ততা পরিহার করুন। নির্ধারিত কাজ সময়মতো শেষ করা কঠিন হবে। বাণিজ্যিক দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মন ভালো থাকবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পুরনো কোন বন্ধু বা আত্মীয়ের সাথে অনেকদিন পর দেখা হতে পারে। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রতিযোগিতামূলক কোন পরীক্ষায় সাফল্য আসবে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। কোন কারণে ভ্রমণের পরিকল্পনা বাদ দিতে পারেন। আশাভঙ্গ হওয়ার আশংকা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কাজকর্ম বাধাগ্রস্ত হবে। শ্রমিকের অভাবে নির্ধারিত কাজ শেষ করতে পারবেন না। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পরিশ্রমের তুলনায় আর্থিক সাফল্য কমই হবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ এজেন্সির ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বাড়িতে নতুন কোন সমস্যা সৃষ্টি হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দাঁতের কোন সমস্যা দেখা দিতে পারে। নতুন কোন কাজ হাতে আসতে পারে। কাজে মনোসংযোগ করা কঠিন হবে। রোমান্টিক প্রস্তাব সফল নাও হতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় বাধা সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিনিয়োগ শুভ। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কিছু টাকা হাতে আসতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আপনার রূঢ় ব্যবহারে কেউ মনে কষ্ট পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। আপনজনদের সাথে মতবিরোধে সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নতুন কোন ব্যবসায়িক উদ্যোগ না নেয়াই ভালো। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মন ভালো থাকবে না। ফলে বিপর্যস্ততা বোধ করতে পারেন। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। কর্মস্থলে কোন সমস্যার উদ্ভব হতে পারে। কোন ধরনের রাজনৈতিক দলাদলির স্বীকার হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পারিবারিক সমস্যা মিটে যেতে পারে। ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক পার্টনারের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। খারাপ কিছু চোখে পড়লেও নিজেকে সংযত রাখার চেষ্টা করুন ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার প্রস্তুতিতে গাফিলতি করবেন না। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।