হোসনি মোবারকের পুনর্বিচার ১১ মে

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার নতুন করে শুরু হচ্ছে ১১ মে। কায়রোর আপিল আদালত বুধবার একথা জানিয়েছে। এর আগে ১৩ এপ্রিল কায়রোর একটি আদালতে মুবারকের পুনর্বিচার শুরু হয়েই মুলতবি হয়ে যায়। বিচারকালে প্রচণ্ড বিশৃঙ্খলার কারণে বিচারক কাজ চালাতে অপারগতা প্রকাশ করায় পুনর্বিচার মুলতবি করা হয়। ২০১১ সালে সরকারবিরোধী গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড হয় মুবারকের। এ রায়ের বিরুদ্ধে মোবারক আপিল করায় তার পুনর্বিচার করা হচ্ছে। মোবারক আমলে দেশব্যাপী গণঅভ্যুত্থানে সরকারের দমনাভিযানে নিহত হয় প্রায় ৮৫০ জন। এ মামলা ছাড়াও মোবারক দুর্নীতির অভিযোগে আরো একটি মামলার তার দুই ছেলে ও এক ব্যবসায়ীসহ পুনর্বিচারের মুখে রয়েছেন।