হাশমিকে চুম্বনের সাধ মিটছে না কোচলিনের!

‘দেব ডি’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন কালকি কোচলিন। তবে ইমরান হাশমির সঙ্গে কালকি কোচলিন সর্বপ্রথম অভিনয় করেন ‘সাংহাই’ ছবিতে একজন সমাজ সেবিকার চরিত্রে। এখন ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন ‘এক থি ডায়েন’ ছবিতে। দুটো ছবিতে ইমরান থাকলেও সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে কোনো চুম্বনের দৃশ্য পাননি কালকি কোচলিন, আর এ নিয়ে বেশ আক্ষেপ তার। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘প্রসেনজিতের সঙ্গে চুম্বন দৃশ্য করার সুযোগ পেয়েছি ‘সাংহাই’ ছবিতে, কিন্তু ইচ্ছে ছিল ইমরান হাশমির সঙ্গে। সেবারে হয়ে উঠেনি, ভেবেছিলাম ‘এক থি ডায়েন’ ছবিতে সাধটা মিটবে হয়তো। কিন্তু তাও হলো, পুরো ছবির কোথাও সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে চুম্বনের কোনো সুযোগই আমাকে দেওয়া হয়নি। জানি না এটা আমার দুর্ভাগ্য কি না, তবে ইমরান হাশমির সঙ্গে একটি চুম্বন দৃশ্যে কাজ করতে চাই আমি।’