লাভ গুরুর ‘ভালোবাসার বাংলাদেশ’-এ অনুদান

লাভ গুরু এহতেশামের সঞ্চালনায় ঢাকা এফএম-এ গেল ভ্যালেন্টাইন থেকে নিয়মিত প্রচার হচ্ছে ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সমস্যা নয়, সমাধান চাই’। অনুষ্ঠানে লাভ গুরুর সঙ্গে একজন অতিথি যিনি তার জীবনের সফলতা, ব্যর্থতা, ভালোবাসা এবং জীবনের নানা দিকের কথা তুলে ধরেন। এবং এরই ধারাবাহিকতাই এই অনুষ্ঠানে এসেছিলেন এসিডদগ্ধ মণি। তার জীবনের কথা শুনে সেদিন কেঁদেছিলেন অনেক বন্ধু। অনুষ্ঠান চলাকালীন সময়ে সাড়া দিয়েছিলেন অনেকেই তাকে সাহায্য করার জন্য। এবং করেছেনও অনেকেই। এইরকম সাহায্যের জন্য কাদামাটি নামের একটি সংগঠন হাত বাড়িয়ে দিয়েছেন মণির প্রতি। এই সংগঠনটি এক লাখ টাকার একটি অনুদান তুলে দিতে চান এই অসহায় মেয়েটির হাতে। গতকাল রাতের পর্বে এই চেকটি হস্তান্তর হয় ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদের বরাতে।