সার্ক ও ইস্তাম্বুল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ৩ ছবি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫৭
শ্রীলঙ্কার কলম্বোয়ে আগামী ২৬ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শিত হবে। এবং আগামী ১০ থেকে ১৬ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’। এতে কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’, নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।