খুলনায় বিএনপির ১১ নেতা জেলহাজতে

খুলনায় বিএনপির ১১ নেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মামলা দু’টি করা হয় গত ২ মার্চ এবং ৮ এপ্রিল। গতকাল বৃহস্পতিবার সকালে দু’টি মামলায় ১১ বিএনপি নেতা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে খুলনা সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং দৌলতপুর থানা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠায়। জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর যুবদলের সহ-সভাপতি কেসিসির ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতন, শরিফুল আনাম, সোহেল মোল্লা, রতন সরদার, হাসু, আমিন শেখ, মো. আসলাম রাজা ও আজিজুল ইসলাম। বাণিজ্য মেলা শুরু আজ নগরীর সার্কিট হাউস ময়দানে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক।