গাজীপুরের শ্রীপুর থানার এসআই সাসপেন্ড

গাজীপুরের শ্রীপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আপন কুমার মজুমদারের ভাড়াবাসা থেকে গত মঙ্গলবার সরকারি ইস্যুকৃত ১৬ রাউন্ড গুলিসহ পিস্তল খোয়া যাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের পর তাকে গাজীপুর পুলিশ লাইনে ফিরিয়ে নেয়া হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্ত্র খোয়া যাওয়ার ব্যাপারে এসআই আপন কুমার মজুমদার শ্রীপুর থানায় একটি চুরির মামলা করেছেন। কিন্তু পুলিশের কর্মকর্তারা অস্ত্রটি চুরি যাওয়ার বিষয়ে সন্দেহ পোষণ করছেন।