আজকের রাশিফল
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৭:৫৪
আজ ৭ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সাহসী ও উদ্যমশীল। নতুন কাজের দায়িত্ব ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে সদাপ্রস্তুত। সাধারণ জ্ঞান ও বিচার-বুদ্ধি অত্যন্ত প্রখর। কঠোর শ্রম ও সাধনা করার ক্ষমতা আছে। যেকোন অন্যায়-অবিচার আপনাকে ক্রুদ্ধ করে, ক্ষুব্ধ করে। ব্যক্তিগত সাফল্যের মূল্য আপনার কাছে অনেক। মাঝপথে থেমে যাওয়া বা জোড়াতালি দিয়ে চলা একেবারেই অপছন্দ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রানি দ্বিতীয় এলিজাবেথ, পর্যটক বিশপ হেবার, এন্থনী কুইন, রসায়নবিদ পল বেয়ার, সমাজতত্ত্ববিদ ম্যাক্সওয়েবার, সাংবাদিক ফারুক ফয়সল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ হঠাত্ কোনো কারণে বাইরে যেতে হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বিবাহিত কোনো কন্যার জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। খেলাধুলায় ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য হাতের কাজ শেষ করতে পারবেন না। কমিশন ব্যবসায় লাভবান হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মন ভালো থাকবে। কাজকর্মে উত্সাহ বাড়বে। ফলে হাতের কাজ শেষ করতে পারবেন। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোনো সন্তানের জন্য মানসিক অশান্তি দেখা দেবে। আপনজনের কারো আচরণে মনে কষ্ট পাবেন। শরীর খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। মনের কোনো আশা পূর্ণ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সময়মত কাজের লোক পাবেন না। ফলে হাতের কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। আর্থিক দিক ভালো যাবে না। আশানুরূপ অর্থ হাতে নাও আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পরিবারের কোনো সদস্যকে নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ নতুন কোনো কাজ হাতে আসতে পারে। কাজে মন বসানো কঠিন হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন বিনিয়োগ সতর্কতা অবলম্বন করুন। কিছু পাওনা টাকা আদায় হতে পারে। সঞ্চয় প্রচেষ্টা সফল হবে না। শরীর মোটামুটি ভালো থাকবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ভাই-বোনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। বিরোধ থেকে যেন বিবাদ সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকুন। আর্থিক বা ব্যবসায়িক উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। কারো প্রতি রূঢ় আচরণ না করলেই ভাল করবেন। প্রবাসী আপনজনদের কোনো সংবাদ পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডে নিজেকে না জড়ালেই ভালো করবেন। অহেতুক কোনো ঝামেলা দেখা দিতে পারে। মানসিকভাবে বিপর্যস্ত হবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। অংশীদারী ব্যবসায় ভাঙ্গন ধরার আশংকা আছে। যে কোনো বিরোধ সতর্কতার সাথে মোকাবেলা করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পুরোন কোনো সমস্যার সমাধান হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ শরীর খুব একটা ভালো যাবে না। রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিলে ভাল করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার্থীদের জন্য সময় অনেকাংশে অনুকূল থাকবে। প্রস্তুতিতে অবহেলা করবে না।