ভোলাহাটে বিশ্ব অটিজম দিবস পালিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৮
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস গতকাল কমপ্লেক্স মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। “অটিজম জীবনের সাহসী যাত্রা” কে সামনে রেখে দিনের কর্মসূচি আরম্ভ হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তড়িত্ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল। বিশেষ অতিথি ছিলেন নবাগত মেডিক্যাল অফিসার ডাঃ গোলাম রাব্ব্নী ও ডাঃ মাহবুব আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টার আব্দুস সবুর, স্বাস্থ্য কমপ্লেক্স কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, প্রধান সহকারী কোষাধ্যক্ষ বদরুজ্জামান প্রমুখ।