টিএমএসএসের সৌর সেচ প্রকল্পের উদ্বোধন রেজাউল
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৯
টিএমএসএস সৌর বিদ্যুত্ চালিত সেচ পাম্প প্রকল্পের কার্যক্রম গতকাল টিসিপিআই কমপ্লেক্স গোকুল বগুড়ায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন টিএমএসএস সৌর বিদ্যুত্ প্রকল্পের পরিচালক মোঃ হাবিবুল হাসান সিদ্দিকী।
উপস্থিত ছিলেন জাপানের মিত্সুবিশি কেমিক্যাল কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হিদিমি ওনোদেরা, জাপানের কাইটিকি ইন্সটিটিউটের প্রধান বিশ্লেষক মাসাতো ফুজিটা, এ্যালায়েন্স ফোরাম ফাউন্ডেশন (ঢাকা) এর সিনিয়র ম্যানেজার এস কিউ মাহমুদ উন নবী, ইলেকট্রো সোলার পাওয়ার লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, টিএমএসএস এর চিফ ইঞ্জিনিয়ার সাবিত হাসান বাবু প্রমুখ।
উল্লেখ্য মিত্সুবিশি কেমিক্যাল কর্পোরেশন, এ্যালায়েন্স ফোরাম ফাউন্ডেশন এবং জাপান কাইটিকি ইন্সটিটিউট এর সহযোগিতায় টিএমএসএস নবায়ন যোগ্য জ্বালানী প্রকল্প এ কার্যক্রম বাস্তবায়ন করছে। পাতলা ফিল্মযুক্ত সোলার প্যানেলটি পরীক্ষামূলকভাবে সেচ পাম্প পরিচালিত করবে। এই সোলার প্যানেলটি ৮০০ ওয়াট শক্তি উত্পাদন করে প্রতিদিন ৩০ হাজার লিটার পানি তুলতে পারবে এবং ২০ বিঘা জমিতে সেচ দিতে পারবে।