রাজীবপুরে পাওয়ার টিলার বিতরণ
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৮:০৯
ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রোজেক্ট এর আওতায় এলএফএসভুক্ত দলের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। রাজীবপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বীর প্রতীক তারামন বিবি, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল লতিফ খান, কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান প্রমুখ। পরে রাজীবপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের বীর প্রতীক তারামন বিবি আইএপিপি কৃষক দলের ও মোহনগঞ্জ ইউনিয়নের দিয়ারার চর হাজী পাড়া/ফকির পাড়া দলের মাঝে ২টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।