মুক্তির অপেক্ষায় ‘পোড়ামন’

অপেক্ষার পালা প্রায় শেষ। শুটিং ডাবিং এডিটিং শেষ করে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় মিশন ‘পোড়ামন’ সিনেমাটি এখন মুক্তির দ্বার গোড়ায়। প্রথম দুই ছবির নাম ভালোবাসা দিয়ে হলেও তৃতীয় ছবিও তারা সাজিয়েছেন ভালোবাসার নিখুঁত আবরণ দিয়েই। তবে প্রথম দুই ছবির সঙ্গে পুরোটাই আলাদা ‘পোড়ামন’। গল্প, লোকেশন তো বটেই নির্মাতা এবং কলাকুশলীরাও বদলে গেছেন এখানে। পরিচালক জাকির হোসেন রাজু নিদের্শনা দিয়েছেন সিনেমাটি। ‘পোড়ামন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক। তিনি ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক করেন। তার বিপরীতে রয়েছেন ‘ভালোবাসার রং’খ্যাত নায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে এই ছবিতের মাহির চরিত্রটা মাহির জন্য খানিকটা ব্যতিক্রম, কেননা এর আগে মাহি শুধু আধুনিক একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে তাকে একটি গ্রামের মেয়ের চরিত্রে পাওয়া যাবে। এখন শুধু মুক্তির পালা, খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক।