ছবির খরায় সাহারা

কয়েক বছর ধরেই ছবির খরায় ভুগছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাহারা। বছর দেড়েক আগেও অন্যান্য চিত্রনায়িকা থেকে তার হাতে ছিল সবচেয়ে বেশি ছবি। হঠাত্ করেই ছবির খরায় পড়ে গেলেন সাহারা। তার ব্যস্ত সময়ের অধিকাংশ ছবিই ছিল শাকিব খানের বিপরীতে, কিন্তু এই সময়ে এসে যখন শাকিব খানের বাজারও পড়তি। অর্ধশতাধিক ছবিতে অভিনয় করা এই জুটির হাতে এখন মাত্র একটি ছবি। ছবিটির নাম ‘ঢাকা টু বোম্বে’। এই ছবিটির শুটিং নিয়েও নানা সমালোচনা চলছে। অন্যদিকে জায়েদ খানের বিপরীতে ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই দুটি ছবি ছাড়া নতুন কোনো ছবি নেই তার হাতে। শুধু সাহারাই নন, মৌসুমী, অপু বিশ্বাস, পূর্ণিমা, শাবনূরসহ অধিকাংশ সিনিয়র তারকাদের হাতেই কোনো ছবি নেই। এই বছরের প্রথম চার মাসের মধ্যে ৩৫টিরও বেশি চলচ্চিত্রের কাজ শুরু হলেও অধিকাংশই নবীণ নির্মাতারা নতুন শিল্পী নিয়ে কাজ করছেন। এই নির্মাতারা অনেকটা সিনিয়র শিল্পীদের প্রতি আস্থাশীল নয়।