আরও একবার টাইমস-এর প্রচ্ছদে আমির খান
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
আরও একবার বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইমস-এর প্রচ্ছদ হলেন আমির খান। ম্যাগাজিনটি বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বলিউড পারফেক্টশনিস্ট আমির খান অবস্থান করছেন সবার শীর্ষে। শুধু আমির খানই নয়, বিশ্বখ্যাত ভারতীয় সুরস্রষ্টা এ আর রহমানও এই প্রভাবশালীদের তালিকায় অন্তর্ভূক্ত রয়েছেন। আগামী ২৯ এপ্রিল সংখ্যার প্রকাশিতব্য টাইমস ম্যাগাজিনের অনলাইনে এই তথ্য প্রকাশ করা হয়।