দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ সাইয়ের ‘জেন্টেলম্যান’
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৪৮
‘গ্যাংনাম স্টাইল’খ্যাত কোরিয়ান র্যাপার সাইয়ের দ্বিতীয় মিউজিক ভিডিও ‘জেন্টেলম্যান’ ইউটিউবে প্রকাশ হওয়ার এক সপ্তাহের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে যায় ১৬১ মিলিয়ন। বিশ্বব্যাপী আলোচিত এই মিউজিক ভিডিওটি নিয়ে আপত্তি করলেন তারই প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া। শুধুই আপত্তি নয়, দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে গানটির প্রচার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তারা জানায়, এই গানটিতে জনসম্পদকে ধ্বংস করার নানা উপায় দেখানো হয়েছে। যা দর্শকদের জন্য খুবই ক্ষতিকর। আর এ কারণে এর আগে একাধিক মিউজিক ভিডিও তারা নিষিদ্ধ করেছিলেন।