জন্মদিন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৫০
মমতা কুলকার্নি :১৯৭২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯২ সালে তিনি ‘তিরাঙ্গা’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন। প্রথম ছবিতেই অর্জন করেছেন খ্যাতি ও জনপ্রিয়তা। তারপর একে একে প্রায় অর্ধ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘কিসমত’, ‘করণ অর্জুন’, ‘বাজি’, ‘সাবসে বড়া খিলাড়ি’, ‘নসিব’, ‘চায়না গেট’ উল্লেখযোগ্য।