বিনোদন প্রতিদিন চয়েজ
পয়মন্ত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:৫০
জিটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পয়মন্ত’। নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে। শৌর্য দীপ্ত সূর্য্য এর রচনা ও হাসান শিকদারের পরিচালনায় ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, নাদিয়া আহমেদ, রওনক হাসান, ফারজানা ছবি, আখম হাসান, গোলাম ফরিদা ছন্দা, সাজ্জাদ রেজা, কে এস ফিরোজ, খালেদা আক্তার কল্পনা, হান্নান শেলী, শেলী আহমেদ, সিরাজুল করিম, কোহিনুর কেয়া, রাজা, মনোয়ারুল করিম তুহিন, রিজা, অপু হাসান, আহমেদ ফারুক, মিরাজ হোসেন, পলাশ প্রমুখ।