জাপান সফরে গেলেন অং সান সু চি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫০
২৭ বছরের মধ্যে প্রথম জাপান সফরে গিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেখা করেছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। আবে মিয়ানমারের সংস্কার কর্মসূচিকে সমর্থন দিয়ে দেশটিকে ভবিষ্যত্ গড়ায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সু চি মিয়ানমারে আইনের শাসনের মধ্যদিয়ে সামপ্রদায়িক সহিংসতা বন্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সাংবাদিকদের বলেছেন। ১৯৮৬ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে গবেষণাকাজের জন্য প্রথম জাপান গিয়েছিলেন সু চি। এবার দেশটিতে সু চির সফরে মিয়ানমারে জাপানের বিনিয়োগের বিষয়টি প্রাধ্যান্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার শেষ হচ্ছে তার সফর।