গতকাল মঙ্গলবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশনার ক্রিশান্থে ডি সিলভা বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি ড. রুবানা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ এবং সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম ফিরোজ উপস্থিত ছিলেন
০০০০
ওয়ালটন এবার নিয়ে এসেছে বাংলা এবং হিন্দি অপশনযুক্ত ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি। এ উপলক্ষে সোমবার ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন প্রযুক্তির স্মার্ট টিভির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম এবং রাইসা সিগমা হিমা
০০০০০
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা গ্রুপ। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার টাওজুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন
০০০০০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি রাজধানীর এক কনভেনশন হলে ‘এমটিবি সচল’ এবং ‘এমটিবি সাপ্লাই চেইন ফাইন্যান্স’ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করে। এমটিবি’র পরিচালক ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খানসহ অন্যরা