আফগানিস্তানে হামলায় ১৩ পুলিশ নিহত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫১
আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা ফাঁড়িতে শুক্রবার তালেবান জঙ্গিদের হামলায় ১৩ জন পুলিশ নিহত হয়েছে। জেলা গভর্নর মোহাম্মাদ কাসিম দাসিওয়াল বলেন, গজনি প্রদেশের আন্দার এলাকায় ওই জঙ্গি হামলার সময় সেখানে পুলিশ সদস্যরা ঘুমাচ্ছিল।