সংবাদ কণিকা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫২
বিলুপ্ত প্রাণীর পুনর্জন্মদান
পৃথিবী থেকে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে- হয়তো আর কিছুদিন পরই জিনপ্রযুক্তি ব্যবহার করে ডিএনএ থেকে সেসব প্রাণী নতুন করে পুনর্জন্ম ঘটানো যাবে। কিন্তু কতটা উচিত হবে এমন কিছু করাটা? একসময় নানা রকম প্রজাতির প্রাণী পৃথিবীতে ছিল যারা বিলুপ্ত হয়ে গিয়েছে। বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রাণীর দেহাবশেষ থেকে ডিএনএ নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে তাদের আবার পুনর্জন্ম ঘটানো হয়তো অচিরেই সম্ভব হবে। —বিবিসি
গড় আয়ু নিয়ে গবেষণা
অস্ট্রেলিয়ার দুই গবেষক এক হাজার শোক সংবাদ নিয়ে গবেষণা করে দেখেছেন খেলাধুলা আর অন্য কিছু পারফরম্যান্স সংশ্লিষ্ট কাজে খ্যাতিমান হলে তুলনামূলকভাবে আগে মৃত্যু হয়! রিচার্ড এপস্টাইন এবং ক্যাথরিন এপস্টাইন মৃত ব্যক্তিদের প্রথমেই ভাগ করে নিয়েছিলেন দু’ভাগে। একদিকে খেলাধুলা, চলচ্চিত্র, সংগীত এবং মঞ্চে যারা পারফর্ম করতেন তাদের। অন্য দিকে বাকির। দেখা গেছে প্রথম দলে যারা তাদের গড় আয়ু ৭৭ দশমিক ২ বছর। আর অন্য দলের সৃষ্টিশীল কর্মীদের ৭৮ দশমিক ৫, সাধারণ পেশাজীবী আর শিক্ষাবিদদের ৮১ দশমিক ৭ এবং ব্যবসায়ী, সামরিক কর্মকর্তা আর রাজনীতিবিদদের গড় আয়ু ৮৩ বছর। —রয়টার্স
ভারতের প্রত্নতত্ত্ব
ভারতের ঐতিহাসিক স্মৃতিসৌধ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে দেশটির ১,৫৩৮টি স্মৃতিসৌধের মধ্যে ৮১টি ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। তবে প্রত্নতাত্ত্বিক বিভাগের এক কর্তাব্যক্তির মতে, ৩৫টি প্রাচীন নিদর্শনস্থল নিশ্চিহ্ন হয়ে যায়নি, শুধু জলমগ্ন হয়ে গেছে এবং নতুন নির্মাণ কাজ ভেঙেচুরে গেছে। প্রাচীন নিদর্শন চিহ্ন রক্ষণাবেক্ষণে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। দ্রুত নগরায়ন ও উন্নয়ন প্রকল্প প্রাচীন স্মৃতিসৌধগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। —ডয়েচে ভেলে