জাদুঘরে চলছে কুটির ও হস্ত শিল্পপণ্য মেলা

শাহবাগে জাতীয় জাদুঘরে (নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি) গতকাল থেকে কুটির ও হস্ত শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ কাউন্সিল (এসডিআরসি)-এর উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী এ মেলা আগামী ১৫ মে পর্যন্ত চলবে। এডিআরসির সভাপতি মমতাজ মকসুদ গতকাল সকালে মেলার উদ্বোধন করেন। এ সময় এসডিআরসির কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ধরনের কুটির ও হস্ত শিল্পপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের উত্পাদিত কুটির ও হস্ত শিল্পপণ্য  সামগ্রীর ৩০টি স্টল রয়েছে। এতে জামদানি, নকশিকাঁথা, তাঁতের শাড়ি ও লুঙ্গী, শতরঞ্জি, পাটজাত পণ্য, পাঞ্জাবি, থ্রিপিস, ছোট ছেলে-মেয়েদের পোশাক, পেইন্টিং এবং মধুসহ আরো অন্যান্য পণ্যেও বিপুল সমারোহ ঘটেছে। মেলা সর্বসাধারণের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।