ভোলাহাটের জামায়াত আমীর গ্রেফতার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:৫৯
জেলার ভোলাহাট শাখার জামায়াতে ইসলামীর আমীর গোলাম কবির গোলাপকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের বেলিব্রীজ নামক স্থান থেকে এই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। গত ৭ মার্চ ভোলাহাট থানার পোল্লাডাংগা বাজারে জামায়াত-বিএনপির মিছিল থেকে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা, একই দিনে মুশরীভুজা বাজারে ফায়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ, ইমামনগর বাজার ও মুশরীভুজা বাজারে পুলিশের উপর হামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান।