প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা নমুনা প্রশ্ন
মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৩৯
প্রিয় শিক্ষার্থীরা, অতিসম্প্রতি ন্যাপ প্রাথমিকের বিষয়সমূহের প্রশ্নকাঠামোতে আরও কিছু পরিবর্তন এনেছে । আজ সর্বশেষ পরিবর্তিত কাঠামো অনুযায়ি বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন দেয়া হলো।
সময় : ২ঘণ্টা পূর্ণমান : ১০০
নিচের উদ্দীপকটি পড়ে ১, ২, ৩, ৪ নম্বর ক্রমিকের প্রশ্নের উত্তর দাও।
আমি সাগর পাড়ি দেবো, হব সওদাগর,
সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর।
আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে,
চলবে আমার বেচাকেনা বিশ্ব-জোড়ার হাটে।
ময়ূরপঙ্খী বজরা আমার লাল রাঙা পাল তলে,
ঢেউয়ের দোলায় হাঁসের মতন চলবে হেলে দুলে।
চারপাশে মোর গাঙ চিলেরা করবে এসে ভিড়,
হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর।
[জাগো সুন্দর চিরকিশোর (নাট্যাংশ) : কাজী নজরুল ইসলাম]
১. সঠিক উত্তর খাতায় লেখ : ১×৫=৫
ক. উপরের অনুচ্ছেদে কিশোরের মনে কী ব্যক্ত হয়েছে?
১) ইচ্ছে ২) আকাঙ্ক্ষা ৩) সাধ ৪) আহ্লাদ
খ. ‘মধুকর’ শব্দ দ্বারা আমরা নিচের কোনটি বুঝি?
১) আকাশ ২) সাগর ৩) নদী ৪) নৌকা
গ. ‘ঢেউ’ এর সমার্থক শব্দ । খালিঘরে কোন শব্দটি বসবে?
১) উর্মি ২) ঊমি ৩) গাঙ ৪) নাবুড়ে
ঘ. গ,ও, দা, স, র বর্ণগুলো সাজালে কোন শব্দটি পাওয়া যাবে?
১) সরওদাগ ২) সওদারগ ৩) সওদাগর ৪) সওদাসর
ঙ. উপরের অনুচ্ছেদে কতটি প্রাণীর কথা উল্লেখ রয়েছে—
১) ২টি ২) ৩টি ৩) ৪টি ৪) ৫টি
২. নিচের কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫ হাতছানি — ইশারা দিয়ে ডাকা
সপ্ত—সাত বা সংখ্যা বিশেষ
ঘাট — যেখানে নৌকা বেধে রাখা হয়/ তীর বিশেষ
রাঙা পাল—বায়ু ভরে নৌকা চালাবার জন্য মাস্তল সংলগ্ন কাপড়
ভিড়—জমাট, একত্রিত হওয়া
সাগর—সমুদ্র, সুমুদ্দুর
ক) আমাদের মধ্যে যে ছেলেটি এসেছিলো তার হাতের.................আঙল যুদ্ধে হারিয়েছে।
খ) জীবনের ............... পার করে এসেছি আমরা।
গ) শোলাকিয়া ঈদের মাঠে অনেক লোকের ....................হয়।
ঘ) কক্সবাজার....................তীরে গেলে মন ভালো হয়ে আসে।
ঙ) রবিনসন নৌকার মাঝির........................দেখে বুঝল সে তাকে কাছে ডাকছে।
৩. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণে দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে
শব্দ লেখো : ১×৫=৫
ক্ত, হ্ম, ক্ষ, ঞ্জ, ত্ত্ব
৪। নিচের প্রশ্ন দুটি উত্তর দাও : ২×৫=১০
ক) অনুচ্ছেদের কিশোর কেনো বিভিন্ন জায়গায় তার নৌকা ভিড়াবে?
খ) অনুচ্ছেদের মূল কথা ৫টি বাক্যে লেখো।
অনুচ্ছেটি পড়ে ৫, ৬, ৭, ৮, নম্বর প্রশ্নের উত্তর দাও :
সময়টা ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুুটিপুর ক্যাম্প। ঐ ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্থানি সেনা আর কিছু রাজাকার। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা তাদের ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন।
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো ১×৫=৫
১। যশোর কোন বিভাগের জেলা সদর—
ক) রংপুর খ) খুলনা গ) ঢাকা ঘ) চট্টগ্রাম
২। ১৯৭১ সালে আমাদের দেশে কী হয়?
ক) ভাষা আন্দোলন খ) ছয়দফা গ) গণঅভ্যুত্থান ঘ) মুক্তিযুদ্ধ
৩। ‘রাজাকার’ কারা?
ক) যারা দেশের জন্য যুদ্ধ করেছিল
খ) যারা পাকিস্তানিদের সাহায্য করেছিল
গ) যারা ভাষার জন্য লড়েছিল
ঘ) যারা খারাপ চরিত্রের লোক
৪। নূর মোহাম্মদ সম্পর্কে বলা যায়—
ক) তিনি দুরন্ত সাহসী ও দেশপ্রেমিক
খ) তিনি অদম্য মেধাবী
গ) তিনি প্রাণ উত্সর্গকারী
ঘ) তিনি দেশের জন্যে বিদেশে লড়েছেন
৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন—
ক) মুক্তিকামী খ) মুক্তমনের গ) মুক্ত চেতনার ঘ) মুক্তিযোদ্ধা
৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২×৫=১০
ক) মুক্তিযুদ্ধ কী?
খ) নূর মোহাম্মদ-এর সাহসিকতা কেমন?
গ) মুক্তিযোদ্ধারা কেন দমবার পাত্র নন?
ঘ) ‘রাজাকার’ সম্পর্কে দুটি বাক্য লেখ।
ঙ) অনুচ্ছেদ পড়ে তুমি কী বুঝতে পেরেছো?
৭. অনুচ্ছেদটির সারাংশ লেখো। ৫
৮. প্রদত্ত শব্দের অর্থ লেখো : ১×৫=৫
ক্যাম্প, টহল, মুক্তিযোদ্ধা, অবস্থান, দমবার
৯. কোনটি কোন পদ তা সারিতে সাজাও : ১×৫=৫
যশোর, সাহসী, ঐ, যাবো, পাকিস্তানি
অথবা,
নিচের বাক্যগুলোর ভুল শব্দগুলো শুদ্ধ করে লেখো :
ক) নুর মোহম্মাদকে বীরশ্রেষ্ঠ বলা হয়।
খ) বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র্য
গ) বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান।
ঘ) আমাদের পল্লিকবির নাম জসীম উদ্দীন
ঙ) হূময়ূন আজাদ একজন গুণী ব্যক্তি।
১০. বিরামচিহ্ন বসিয়ে অনচ্ছেদটি পুনরায় লেখো : ১×৫=৫
রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে
১১. এককথায় প্রকাশ করো : ১×৫=৫
ক) আকাশে ওড়ে যে খ) ছোট নদী গ) যার মূল্য নির্ধারণ করা যায় না ঘ) তীব্র ইচ্ছা ঙ) সমুদ্রের তীরে বালুময় স্থান।
অথবা,
নিচের বাক্যগুলোর ক্রিয়া পদের চলিত রূপ লেখো :
ক) বিল¬াল আর লিখিবে না
খ) বাংলাদেশ সামনে যাইতেছে।
গ) হাঁটিতে গেলে ব্যথা পাই
ঘ) বিনা কোথায় দৌঁড়াইতেছে?
ঙ) আরব আলি মানুষটিকে মারিবে নাকি রে!
১২. সমার্থক শব্দ লেখ : (১টি করে) ১×৫=৫ আকাশ, নদী, বিদ্যুত্, সুখ্যাতি, মুগ্ধ
অথবা,
নিচে দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো।
ক) রবিন অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে।
খ) ক্রিকেট খেলায় জয় হবে আগেই বলা যায় না।
গ) এ জগত্-সংসারে সবাই সুখী মানুষ নয়।
ঘ) বাংলাদেশে অধিকাংশ মানুষ শহরে বাস করে।
ঙ) শিশুটি অনেকক্ষণ যাবত্ কাঁদছে।
১৩. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো : ৬
ক) সে-বই তুমি পড়বে।
পাতায় পাতায় গোলাপ ফোটে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
বইয়ের পতায় প্রদীপ জ্বলে
যে-বই জ্বালে ভিন্ন আলো
খ) কবিতাটি কোন কবিতার অংশ, তা লেখো ১
গ) কবিতাটির কবির নাম কী? ১
ঘ) আমাদের ভালো বই পড়তে হবে কেনো? ২
১৪. বিনা বেতনে পড়ার জন্যে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখ। ৫
অথবা,
তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার লন্ডন প্রবাসী বন্ধু আক্তারকে একটি পত্র লেখো।
১৫.ফরম পূরণ করো : ৫
ক. নাম......................................................
খ. পিতার নাম............................................
গ. স্কুলের নাম.............................................
ঘ) শ্রেণি...................রোল................................
ঘ) স্থায়ী ঠিকানা
গ্রাম/সড়ক/বাসা
নম্বর.............................................ডাকঘর.....................
উপজেলা : .....................................
জেলা : ............................................................
ঙ) বর্তমান ঠিকানা :
গ্রাম/সড়ক/বাসা ....................
নম্বর.............................................ডাকঘর.....................
উপজেলা : .....................................
জেলা : .............................................................
চ) জাতীয়তা : ............ধর্ম : ....................................
১৬. নিচের যেকোনো বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো: ১০
ক) আমার প্রিয় বই ( ভূমিকা, প্রিয় বই-এর নাম, কেন প্রিয়, লেখকের পরিচয়, তোমার অনুভূতি, উপসংহার)
খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ (ভূমিকা, মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি, মুক্তিযুদ্ধের চেতনা, আমার অনুভূতিতে মুক্তিযুদ্ধ, কয়েকজন মুক্তিযোদ্ধার নাম, উপসংহার)
গ) সুন্দরবনের প্রাণী (ভূমিকা, সুন্দরবনের অবস্থান ও বিবরণ, রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবনের অন্যান্য প্রাণী, সুন্দরবনের প্রাণীর গুরুত্ব, উপসংহার)
ঘ) প্রিয় খেলা ফুটবল (ভুমিকা, ফুটবল খেলার ইতিহাস, বিশ্বকাপ ফুটবল, ফুটবল খেলার নিয়ম, ফুটবল খেলার আনন্দ, আমার প্রিয় ফুটবলার এবং কেনো, উপসংহার )