জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পাঠ ঃ যাকাত-১ ১। আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনা করাকে কী বলা হয়? ক) ইবাদাত খ) শাহাদাত গ) সাদাকাত ঘ) আমানত ২। মহান আল্লাহ কোন্ কোন্ জাতিকে তাঁর ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন? ক) মানুষ খ) ফেরেশতা গ) জিন ঘ) ক ও গ ৩। ইসলামের মৌলিক বিষয় কয়টি? ক) তিনটি খ) পাঁচটি গ) সাতটি ঘ) নয়টি ৪। পৃথিবীর সকল সৃষ্ট বস্তু কাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে? ক) মানুষ খ) জিন গ) ফেরেশতা ঘ) সবগুলো ৫। যাকাত শব্দটি কোন ভাষার অন্তর্গত? ক) আরবি খ) উর্দু গ) ফার্সী ঘ) বাংলা ৬। যাকাত শব্দের আভিধানিক অর্থ কী? ক) পবিত্রতা খ) পরিচ্ছন্নতা গ) বৃদ্ধি ঘ) সবগুলো ৭। ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব-অভাবীদের মধ্যে বিতরণ করে দেয়াকে কী বলে? ক) দান খ) সাদকা গ) যাকাত ঘ) সাহায্য ৮। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না এ বিবেচনায় যাকাত অর্থ —। ক) বৃদ্ধি খ) হ্রাস গ) পবিত্রতা ঘ) পরিচ্ছন্নতা ৯। যাকাত হলো ধনীদের উপর দরিদ্রের —। ক) দয়া খ) করুণা গ) অধিকার ঘ) দান ১০। যাকাত দিলে অবশিষ্ট সম্পদ পবিত্র হয়। এ বিবেচনায় যাকাত অর্থ—। ক) বৃদ্ধি খ) পবিত্রতা গ) হ্রাস ঘ) দান। ১১। “আর তোমরা নামাজ কায়েম কর এবং যাকাত প্রদান কর”- কোন সূরায় বর্ণিত আছে? ক) মুযযাম্মিল খ) মুদ্দাসসির গ) কিয়ামাহ ঘ) মুরসালাত ১২। ধনীদের উপর যাকাত আদায় করা কী? ক) ফরয খ) ওয়াজিব গ) সুন্নাত ঘ) মুস্তাহাব ১৩। “তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে” - কোন সূরায় বর্ণিত আছে? ক) কিয়ামাহ খ) মুরসালাত গ) দাহর ঘ) যারিয়াত ১৪। “হাদীসে কুছসী” হল সে হাদীসের মূল বক্তব্য —। ক) আল্লাহর খ) রাসূলের গ) সাহবীর ঘ) তাবেঈর ১৫। জাহিল- শব্দের অর্থ কী? ক) বিজ্ঞ খ) পণ্ডিত গ) মুর্খ ঘ) দানশীল ১৬। আবিদ - শব্দের অর্থ কী? ক) সালাত আদায়কারী খ) ইবাদাতকারী গ) দানশীল ঘ) দয়াশীল ১৭। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়- হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে? ক) বুখারী খ) মুসলিম গ) তিরমিযি ঘ) ইবনে মাযাহ ১৮। ইসলামের প্রথম খলীফা হলেন হযরত —। ক) আবু বকর (রা.) খ) হযরত উমার (রা.) গ) হযরত উসমান (রা.) ঘ) হযরত আলী (রা.) ১৯। কোন খলীফার শাসনামলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল? ক) আবু বকর (রা.) খ) উমার (রা.) গ) উসমান (রা.) ঘ) আলী (রা.) ২০। যাকাত ফরয হওয়ার শর্ত কয়টি? ক) তিনটি খ) পাঁচটি ঘ) সাতটি ঘ) নয়টি ২১। যাকাত ফরয হওয়ার প্রথম শর্ত কোনটি? ক) নিসাবের মালিক হওয়া খ) ঋণগ্রস্ত না হওয়া গ) বালেগ হওয়া ঘ) মুসলমান হওয়া ২২। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার অতীত জীবনের যাকাত দিতে হবে কি না? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) আংশিক দিতে হবে ঘ) সে ঐ ব্যক্তির ইচ্ছা, দিতেও পারে নাও পারে। ২৩। মানুষের প্রয়োজনীয় জিনিস যেমন ঘর-বাড়ি, পোশাক পরিচ্ছদ, খাওয়া-দাওয়া ইত্যাদির উপর যাকাত দিতে হবে কি না? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) আংশিক দিতে হবে ঘ) দিলে সওয়াব হবে, না দিরে পাপ হবে না। ২৪। পাগলের উপর যাকাত ফরয কি না? ক) ফরয নয় খ) ফরয গ) কিছু টাকা দান করতে হবে ঘ) অভিভাবকের উপর ফরয ২৫। শিশু বা নাবালেগ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে যাকাত দিতে হবে কি না? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) আংশিক দিতে হবে ঘ) অভিভাবককে দিতে হবে। উত্তরমালা ১।ক ২।ঘ ৩।খ ৪।ক ৫।ক ৬।ঘ ৭।গ ৮।ক ৯।গ ১০।খ ১১।ক ১২।ক ১৩।ঘ ১৪।ক ১৫।গ ১৬।খ ১৭।গ ১৮।ক ১৯।ক ২০।গ ২১।ঘ ২২।খ ২৩।খ ২৪।ক ২৫।খ