উদ্দীপনা সংবাদ
বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পুনর্মিলনী অনুষ্ঠান
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৮:৪১
গত ১৯ এপ্রিল শিক্ষার্থীদের অংশগ্রহণে লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বিএসবি ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এভিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ এর চীফ এক্সিকিউটিভ- ক্যাপ্টেন এ. বি মান্নান। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যামব্রিয়ান সহ বিএসবি ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষার্থী অভিভাবক এবং সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান আলোচকের বক্তব্যে লায়ন এম. কে. বাশার বলেন, ক্যামব্রিয়ানের বর্তমান শিক্ষার্থীরা যেমন আমাদের কাছে অতি আপন এবং প্রিয়জন। তেমনি অতীতের শিক্ষার্থীদেরও আমরা ভুলে থাকিনা। আমরা ক্যামব্রিয়ান শিক্ষা পরিবার বর্তমান ও অতীতের সকল শিক্ষার্থীদের একটি সোহার্দ্যের সেতুবন্ধন গড়ে দিতে চাই যাতে অতীত ও বর্তমানকে একীভূত করে ভবিষ্যতের বুনিয়াদ রচনা করতে পারি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।