তারকাদের অংশগ্রহণে ফ্যাশন হাউজের উদ্বোধনে

রাজধানীর ধানমন্ডিতে গত ১৯ এপ্রিল যাত্রা শুরু করল প্রিয়াংকাস স্পা অ্যান্ড বিউটি সেলুন এবং ক্যাটওয়াক ফ্যাশন হাউজ। র্যাম্প মডেল টুম্পা উদ্বোধন করেন এই বিউটি সেলুন এবং ফ্যাশন হাউজ। এ সময় আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী পূজা, ঝিলিক, আনিশা অভিনেত্রী লারা লোটাস এবং অ্যারোমা থেরাপিষ্ট শিবানীদে। এই শাখার বিশেষ আকর্ষণ হচ্ছে বডি স্পা। রূপচর্চার পাশাপাশি মহিলাদের পোশাক ও গহনার কালেকশন থাকছে ক্যাট ওয়াক ফ্যাশন হাউজটিতে।