শুরু হচ্ছে ‘মেঘের খেয়া’
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৯:২৫
একুশে টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘের খেয়া’। সপ্তাহের প্রতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিন রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি। ‘মেঘের খেয়া’ এক মৃত্যু পথযাত্রী মেয়ের গল্প। ভালোবাসা এবং ঘৃণার চরম নাটকীয় দ্বন্দ্ব নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মেঘের খেয়া’। আদনান আদীব খানের রচনা এবং সৈয়দ আওলাদের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন—সীমানা, শেলী আহসান, প্রত্যাশা, শাহরিয়াজ, পারভিন সুলতানা দিতি, জয়শ্রীকর জয়া, আল মামুন, আলিফ, নওশাবা, মুকিত প্রমুখ।