মিশরে উত্সবে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৯:২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় গত ১৯ এপ্রিল মিশরের কায়রোতে রওয়ানা হয় ১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল। ‘দ্য ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ফর ড্রামস অ্যান্ড ট্রেডিশনাল আর্টস’ শীর্ষক উত্সবে অংশগ্রহণের উদ্দেশ্যে তারা সেখানে যান। দলের সদস্যবৃন্দ হলেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন-দলনেতা, সমীর হোসেন-কণ্ঠশিল্পী, রহিমা খাতুন-কণ্ঠশিল্পী, মো. এনামুল হক-নৃত্যশিল্পী, সাজিয়া রহমান-নৃত্যশিল্পী, আইরিন আক্তার ইতি-নৃত্যশিল্পী, আব্দুস সাত্তার কালু-নৃত্যশিল্পী, মো. নজরুল ইসলাম-যন্ত্রশিল্পী, সহিদুল ইসলাম-যন্ত্রশিল্পী এবং মো. সোলায়মান-যন্ত্রশিল্পী। দলটি উত্সবের কার্যক্রম শেষ করে আগামী ২৭ এপ্রিল ঢাকায় ফিরবে।