স্বপ্নদলের নতুন কমিটি

আগামী এক বছরের জন্য নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত দলের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী জাহিদ রিপনকে প্রধান সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভায় এ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়।