জোকস
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৯:৩৩
অজপাঁড়া গ্রাম থেকে এক ছেলে দিন কয়েকের জন্য কী একটা কাজে ঢাকা এসেছিল। তারপর গ্রামে ফিরে গিয়ে সবকিছুতেই তার শুধু ঢাকার গল্প আর প্রশংসা। গ্রামের এটার চাইতে ঢাকার ওটা ভালো, ঢাকায় এটা সেটা আছে এসব বলে বলে বাড়ির সবাইকে একরকম অতিষ্ঠ করে ফেলেছিল সে। এরই মাঝে একদিন বাইরের উঠোনে বসে বাবা যখন বললেন, দেখ আকাশে আজ কী সুন্দর পূর্ণিমার চাঁদ। তখন ছেলেটি সাথে সাথেই বলে উঠল, ‘এ আর এমন কী চাঁদ বলো! ঢাকার চাঁদ এর চেয়ে কত বড় আর সুন্দর!’ এবার আর সহ্য হলো না বাবার। তিনি আচ্ছা করে ছেলের কানমলে দিয়ে বললেন, ‘আরে বোকা কোথাকার এখানকার চাঁদ আর ঢাকার চাঁদ কি আলাদা না কি? দুটোই তো একই!’ বাবার কানমলা খেয়ে চোখে পানি এসে গেলেও দমবার পাত্র নয় ছেলেটি। সে বাবার দিকে তাকিয়ে বলল, ‘এ আর এমন কি কানমলা, ঢাকার কানমলার সে কি জোর!’
এক বোকা কৃষককে খালি হাতে মাঠ থেকে ফিরতে দেখে তার বৌ জানতে চাইল, ‘সে কি তোমার কোদালটা কোথায়?’ কৃষকের তখন খেয়াল হলো যে সে তার কোদাল মাঠে ফেলে এসেছে। তাই সে বৌকে বলল, ‘কোদালটা মনে হয় মাঠে ফেলে এসেছি।’ বৌ বলল, ‘এই কথাটা এত জোরে বলছ কেন? আস্তে বলো, অন্য কেউ শুনে ফেললে সে এখুনি মাঠে যেয়ে কোদালটা নিয়ে যাবে। তার চেয়ে বরং তুমিই তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো।’ কিছুক্ষণ পর ঘরে ফিরে কৃষক তার বৌয়ের কানে কানে বললেন, ‘শোনো কোদালটা নেই, চুরি হয়ে গেছে!’
দোকানী :এ বইটা আপনার সিকিভাগ হলেও কাজে লাগবে।
ক্রেতা :তা বেশ তো, আপনি না হয় আমাকে এ বইটাই চারখানা দিন!