আজ সাংবাদিক মোহাম্মদ মোদাব্বেরের ২৯তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩০
আজ রবিবার সাংবাদিক, শিশু সাহিত্যিক, শিশু-কিশোর সংগঠনের অগ্রপথিক এবং সমাজসেবক মরহুম মোহাম্মদ মোদাব্বের-এর ২৯তম মৃত্যুবার্ষিকী। মরহুম মোদাব্বের মৌলবী মুজিবর রহমানের ‘দি মুসলমান’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ‘দি ফরর্য়োড’ পত্রিকায় যোগদান করেন। এই পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন জনাব আবুল মনসুর আহম্মেদ ও জেনারেল ম্যানেজার ছিলেন জনাব তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাঁর ২৯তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও দো’য়া করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।