জোকস

শিক্ষক :বল তো বিল্টু ‘বৃষ্টি পড়ছে’ এই বাক্যটির ইংরেজি কী? বিল্টু :‘রেইন ইজ রিডিং’ স্যার! স্বামী :তুমি কি ভেবেছো? আমি কি গাধা!!? স্ত্রী :এতে ভাবাভাবির তো কিছু দেখি না! এক বন্ধুর মন খুব খারাপ। অন্য বন্ধু তাই দেখে কথা বলছে— প্রথম বন্ধু :কিরে দোস্ত, মন খারাপ কেন? ও... তোর বউ সেই যে বাপের বাড়ি গেল, এখনও আসেনি, তাই? দ্বিতীয় বন্ধু :নারে দোস্ত, আজকে তার ফিরে আসার কথা! প্রথম বন্ধু :শুনেছিস, আমাদের এলাকার সেই লেখক ভদ্রলোক গতকাল গাড়ির সাথে ধাক্কা লেগে ভীষণ ব্যথা পেয়েছেন। দ্বিতীয় বন্ধু :কোন লেখক? দ্বিতীয় বন্ধু :আরে ওই যে গত বইমেলায় যার ‘পায়ে হেঁটে নিরাপদে রাস্তায় চলার নিয়মাবলি’ বইটা অনেক আলোচিত হয়েছিল! শ্যামল :তুই নাকি টাকা ধার নিয়েছিস ফাহিমের কাছ থেকে। সুমন :হ্যাঁ, প্রয়োজন হয়েছিল তাই। শ্যামল :তা এখন টাকা ফেরত দিচ্ছিস না কেন? সুমন :প্রয়োজন বোধ করছি না বলে!