ডোমারে চার খাদ্যপণ্য ব্যবসায়ীকে জরিমানা

ডোমার বাজারে রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করার দায়ে মঙ্গলবার চার খাদ্য ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার, স্যানেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন প্রমুখ।

আদালতের বিচারক উম্মে ফাতিমা জানান, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।