লালমোহনে ইউপি সদস্য আটক

ভোলার লালমোহনে জাকির ভুইয়া নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চরমোল্লাজী এলাকা থেকে সহযোগী আলাউদ্দিনসহ তাকে আটক করা হয়। আটক জাকির ভুইয়া উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান সদস্য। তার সহযোগী আলাউদ্দিন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, ইউপি সদস্য জাকির ভুইয়ার ও তার সহযোগী আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৭-৮টি মামলা রয়েছে।