মির্জা ফখরুলকে বারডেম হাসপাতালে পাঠাতে হাইকোর্টের নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারডেম হাসপাতালে প্রেরণের জন্য নিম্ন আদালতের দেয়া আদেশ বাস্তবায়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। আইজি প্রিজন, ডিআইজি প্রিজন ও ঢাকার জেলা প্রশাসককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করে চিকিত্সা প্রদানের জন্য তাকে বারডেম হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু নিম্ন আদালতের এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় গত ১৫ এপ্রিল হাইকোর্টে রিট করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। রিটকারীর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিত্ রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।