মে দিবসে গাজীপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩১
মে দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড.আজমত উল্লা খান সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন। মে দিবস উপলক্ষে গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। এদিকে প্রধানমন্ত্রীর সমাবেশ হওয়ায় বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার টঙ্গীতে সমাবেশের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার জানান, পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে খালেদা জিয়া সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী একই দিনে গাজীপুরে সমাবেশ করার কারণে বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। এদিকে মে দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির শ্রমিক সমাবেশ নারায়ণগঞ্জে স্থানান্তর করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেয়ার কথা রয়েছে।