প্রাইভেটকার নিয়ে চালক নিখোঁজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
রাজধানীর পল্টন থেকে গত শনিবার প্রাইভেটকার নিয়ে নিখোঁজ হয়েছেন চালক আসাদুল শেখ। রাত সাড়ে ৮টার দিকে গাজী টাওয়ারের সামনে গাড়িটি খোয়া যাওয়ার পর এখনও চালকের খোঁজ মেলেনি। এ ঘটনায় গাড়ির মালিক জাহিদ হাসান পল্টন থানায় জিডি করেন। জানা গেছে, হালকা সিলভার রংয়ের টয়োটা ব্রান্ডের প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ- ১৪-৪৭৪২) নিয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়ে পল্টনের গাজী টাওয়ারে যান জাহিদ হোসেন। গাজী টাওয়ার থেকে অল্প সময় পর বের হয়ে পর তিনি দেখেন, গাড়ি ও চালক নেই। চালকের মোবাইল ফোনও বন্ধ পান। আশপাশে খোঁজাখুজির পর চালকসহ গাড়ি না পেয়ে থানায় জিডি করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, চালকের সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে।