রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আজ ভোর থেকে ৬০ ঘণ্টা শিবিরের হরতাল

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আজ সোমবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘন্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধান দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান। তবে চলমান এইচএসসি ও সমমানের আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।