বরিশাল থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে

বিএনপি’র কেন্দ ীয় সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বরিশাল থেকে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করে দু’টি পদ্মা সেতু করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বুঝে গেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে শুধুমাত্র গোপালগঞ্জ ছাড়া আর কোনো আসন পাবেন না। বিএনপি’র কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজসহ কেন্দ ীয় নেতাদের মুক্তির দাবিতে বিভাগীয় প্রতিবাদ সমাবেশে গতকাল রবিবার প্রধান অতিথির বক্তৃতা করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। গতকাল বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিভাগীয় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ এমপি, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, আলী হায়দার বাবুল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে মঞ্চ থেকে আগামী মঙ্গল ও বুধবার কেন্দ ঘোষিত হরতাল সফল করার আহবান জানানো হয়।