আজ আওয়ামী লীগ সংসদীয় দলের মুলতবি সভা

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক মুলতবি সভা আজ সোমবার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।