হরতালে এইচএসসির পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গল ও বুধবারের হরতালে এইচএসসি পরীক্ষা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত নেয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামীকাল ২৩ এপ্রিল মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে প্রকৌশল অঙ্কন ও ওয়ারকশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকালে পরিসংখ্যান প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান প্রথম পত্র (জীববিজ্ঞান) ও ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা রয়েছে।
এছাড়া কারিগরি বোর্ডের অধীনে মঙ্গলবার এইচএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২, ডিপ্লোমা ইন কর্মাসে প্রডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং (একাদশ/পরিপূরক) এবং এইচএসসি ব্যবসায় ব্যস্থাপনায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (দ্বাদশ) পরীক্ষা রয়েছে।
এছাড়া ২৪ এপ্রিল বুধবার এইচএসসিতে মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।